শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উন্নয়নের অঙ্গীকার জামায়াত আমিরের

    কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উন্নয়নের অঙ্গীকার জামায়াত আমিরের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ শিল্পনির্ভর জেলা নয়; এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকেই উন্নয়নের মূল ভিত্তি ধরে পরিকল্পনা নিতে হবে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, উন্নয়নের জন্য অর্থের সংকট নেই। দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনা গেলে কৃষি ও অবকাঠামো খাতে বড় ধরনের অগ্রগতি সম্ভব।

    তিনি আরও বলেন, এখন আর কেউ চোরাই পথে ভোট দিতে পারবে না এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।

    তিনি বলেন, জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জামায়াত কোনো দলের সরকার নয়-১৮ কোটি মানুষের সরকার গঠন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

    এ সময় তিনি কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের পাঁচটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের জন্য ভোট প্রত্যাশা করেন।

    জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন