শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ গ্রেফতার, বিপুল মাদক জব্দ জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি
  • গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিশু গৃহকর্মীকে শারীরিক নির্যাতন এবং গরম খুন্তি দিয়ে সেঁকা দেওয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমান এবং তার স্ত্রী বীথিসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

    মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা এসআই রোমের মিয়া তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত মামলার শুনানি শেষে তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    গত রোববার গভীর রাতে উত্তরার বাসা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে সাফিকুর রহমান ও তার স্ত্রী বীথি ছাড়াও বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগম রয়েছেন।

    মামলার বাদী হোটেল কর্মচারী গোলাম মোস্তফা অভিযোগ করেছেন, তার মেয়েকে গত বছরের জুনে সাফিকুর রহমানের বাসায় কাজে পাঠানো হয়েছিল। মেয়েটিকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। গত ৩১ জানুয়ারি বীথি ফোন করে মেয়েটির অসুস্থতার কথা জানালে মোস্তফা মেয়েকে নিতে যান। তখন তিনি মেয়ের দেহে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান।

    মেয়েটিকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে বাবাকে জানায়, বাসায় তাকে বিভিন্ন সময়ে মারধর করা হতো এবং গরম খুন্তি দিয়ে দগ্ধ করা হতো।

    উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানিয়েছেন, শিশুটি ১১ বছরের, এবং মামলার পর রোববার রাত সাড়ে ৩টার দিকে চারজনকে গ্রেফতার করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন