শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • আন্তঃজেলা মাদক ব্যবসায়ীর নেশার আসর, ভিডিও ভাইরাল

    আন্তঃজেলা মাদক ব্যবসায়ীর নেশার আসর, ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পণ্য পরিবহনের আড়ালে সারাদেশে মাদক সরবরাহের একটি আন্তঃজেলা সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে নরসিংদীর মাধবদীর ইসমাইল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নেশার আসরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

    অনুসন্ধানে জানা গেছে, ইসমাইল নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা গ্রামের বাসিন্দা। তিনি বাবুর্চি জয়নাল মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, জয়নাল মিয়াসহ পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় বিতর্কিত।

    স্থানীয় সূত্র জানায়, একসময় মাধবদীর একটি ব্যবসায়ী গ্রুপ হজ্বে যাওয়ার সময় রান্নাবান্নার কাজের জন্য বাবুর্চি জয়নাল মিয়াকে সৌদি আরবে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে গিয়ে তিনি কাজ না করে পালিয়ে যান, এতে তাকে সঙ্গে নেওয়া হজ্বযাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ওই ঘটনার পর থেকেই পরিবারটি এলাকায় নেতিবাচক আলোচনায় আসে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ইসমাইলের ঘনিষ্ঠ এক ব্যক্তির তথ্যমতে, দেশের একটি বড় পণ্য পরিবহন গ্রুপের গাড়ি চালনার আড়ালে ইসমাইল দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। অভিযোগ অনুযায়ী, সিলেট ও যশোরের বেনাপোলসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ইয়াবা ও বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। পাশাপাশি সুযোগ বুঝে ভারতীয় শাড়ি ও থ্রি-পিসও অবৈধভাবে পারাপার করা হয়।

    ভাইরাল হওয়া ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

    স্থানীয়রা জানান, একটি অপরাধপ্রবণ পরিবেশে বেড়ে ওঠা ইসমাইলের মাদক ব্যবসার বিস্তার এলাকায় ভয়াবহ সামাজিক ঝুঁকি তৈরি করছে। দ্রুত তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন