শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

    নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩)। তিনি পেশায় একজন গাড়ির মিস্ত্রি। শুক্রবার দিবাগত রাতে পুলিশ লাইন্স এলাকার খানা বাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপে এই ঘটনা ঘটে। নিহত চঞ্চল চন্দ্র ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি নরসিংদীর সাহেপ্রতাব এলাকার একটি দোকানে গাড়ির মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে ওই ওয়ার্কশপের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। দোকানের ভেতরে পেট্রোল ও মবিল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে আটকা পড়ে চঞ্চল বের হতে পারেননি। শাটার তালাবদ্ধ থাকায় তার বাঁচার কোনো সুযোগ ছিল না। দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকায় তার মরদেহ পুড়ে কয়লার মতো হয়ে যায়।

    স্থানীয়দের অভিযোগ, এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়; পরিকল্পিতভাবে আগুন দিয়ে চঞ্চলকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দোকানের শাটারে আগুন দিতে দেখা গেছে।

    নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন