শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

মনজুর কাদের হলেন সুপ্রিম কোর্ট সচিবালয়ের নতুন যুগ্মসচিব

মনজুর কাদের হলেন সুপ্রিম কোর্ট সচিবালয়ের নতুন যুগ্মসচিব
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের উপসচিব মনজুর কাদের।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী আইন ও বিচার বিভাগের উপসচিব (জেলা ও দায়রা জজ শাখা) মনজুর কাদেরকে তার বর্তমান কর্মস্থল থেকে বদলি করে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত থাকবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মনজুর কাদেরকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৫ জানুয়ারি তার বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই নিয়োগের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন