মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • নরসিংদীতে জেল পলাতক আসামীকে কুপিয়ে হত্যা

    নরসিংদীতে জেল পলাতক আসামীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরা উপজেলায় জেল থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মরজাল এলাকার কাজী মো. বশির উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি স-মিলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নিহতের নাম অপু আহমেদ (৪৫)। তিনি মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স-মিলের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটির পরিচয় নিশ্চিত করেন। পরে পুলিশকে জানানো হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    এলাকাবাসীর ধারণা, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অপু আহমেদকে কুপিয়ে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়।
    ওসি মুজিবুর রহমান বলেন, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার ঘটনায় কারাবন্দি অবস্থায় পালিয়ে যান। এরপর থেকে তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন