শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • কুমিল্লা-২ আসনে ভোট হবে ইসির পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী

    কুমিল্লা-২ আসনে ভোট হবে ইসির পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা-২ আসনের নির্বাচন এখন নির্বাচন কমিশনের পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের নির্দেশে হাইকোর্টের আগের রায় স্থগিত করা হয়েছে। ফলে হোমনা ও তিতাস উপজেলা মিলিয়ে কুমিল্লা-২ আসন গঠিত থাকবে।

    আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বে মঙ্গলবার (২০ জানুয়ারি) এই আদেশ দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

    এর আগে গত ৮ জানুয়ারি হাইকোর্ট কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত ইসি গেজেট অবৈধ ঘোষণা করেন। রিটের পক্ষে জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম আদালতে সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন।

    আইনজীবীরা জানান, নতুন সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসন এখন হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত, আর মেঘনা উপজেলা কুমিল্লা-১ আসনে অন্তর্ভুক্ত হয়েছে। আপিল বিভাগের আজকের রায়ের ফলে ইসির সিদ্ধান্ত চলবে বলবৎ থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন