চানখারপুলে হত্যা মামলার রায় পেছাল

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ঢাকার চানখারপুলে জুলাই অভ্যুত্থানের সময় ছয়জনের হত্যা মামলার রায় আজ (২০ জানুয়ারি) ঘোষিত হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় নতুনভাবে ২৬ জানুয়ারি ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন