সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক 

    হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (রহ.) এর ৬৮৫তম ওরস মোবারক (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই উরুস অনুষ্ঠিত হয়।

    ওরস উদযাপন কমিটির সদস্য সচিব জাকির হোসেন উজ্জ্বল জানান, আজ ১৪ জানুয়ারি বুধবার বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবাই ও বাদ এশা জিকির আজকার অনুষ্ঠিত হবে দরগাহ প্রাঙ্গণে। পরদিন বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো, জিকির আজগার, বাদ জোহর মিলাদ মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী চলা ওরসের কার্যক্রম শেষ হবে। তিনি সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন, ভক্ত ও আশিকানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়ে আহ্বান জানান।

    প্রতিবছরই উরুসকে ঘিরে শহরের শাহ্ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মেলার দোকানীরা দোকান বসান। উরস শরীফকে ঘিরে বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী, গহনা, শিশুদের নানা ধরনের খেলনা, নানান জাতের খই, তিলওয়া, বাতেশা সহ খাবারের দোকান বসে। দরগাহ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা জুড়ে দুই-তিনদিন আগে থেকেই মেলার আয়োজন করা হয়ে থাকে।

    মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, উরুস ও মেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে, মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

     ভক্ত অনুরাগীরা ও মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন, মাজার ও ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতাধীন রাখা হয়। সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন