সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • অফিসেই ৩ মিনিটে ৭ ব্যায়াম, ব্যস্ত জীবনেও থাকুন ফিট

    অফিসেই ৩ মিনিটে ৭ ব্যায়াম, ব্যস্ত জীবনেও থাকুন ফিট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আধুনিক কর্মব্যস্ত জীবনে অধিকাংশ মানুষকে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা অফিসে বসে কাজ করতে হয়। দীর্ঘ সময় বসে থাকার ফলে শরীরে জড়তা, ওজন বৃদ্ধি ও বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ে। অথচ সময়ের অভাবে অনেকেরই জিমে গিয়ে নিয়মিত ব্যায়াম করা সম্ভব হয়ে ওঠে না।

    তবে চিকিৎসকরা বলছেন, যারা সময়ের অভাবে শরীরচর্চা করতে পারছেন না, তারা চাইলে অফিসেই দিনে মাত্র ৩ মিনিট সময় বের করে নিজেকে ফিট রাখতে পারেন। এই ব্যায়ামগুলো দেহের ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শরীরের ভারসাম্য ও সঠিক ভঙ্গি বজায় রাখতে অত্যন্ত কার্যকর।

    অফিসের কাজের ফাঁকে শরীর সচল রাখতে শুরুতেই দেওয়ালে ঠেস দিয়ে পায়ের ব্যায়াম করা যেতে পারে। সোজা হয়ে দাঁড়িয়ে পায়ের পাতা মাটিতে রেখে গোড়ালি ওপরের দিকে তুললে হাঁটুর নিচের পেশি শক্তিশালী হয়। আবার দেওয়ালের সাথে ঠেস দিয়ে চেয়ারে বসার ভঙ্গিতে ‘ওয়াল সিট’ ব্যায়ামটি করা যায়।

    এর পাশাপাশি এক পায়ে ভর দিয়ে দাঁড়ানোর অভ্যাস করলে শরীরের ভারসাম্য রক্ষা করা সহজ হয়।

    পায়ের শক্তি বৃদ্ধি এবং ক্যালোরি ঝরানোর জন্য অফিসের সিঁড়ি ব্যবহার করা একটি দারুণ উপায়। নিয়মিত সিঁড়িতে কয়েক ধাপ ওঠানামা করলে পায়ের পেশি সুঠাম হয়।

    এছাড়া কাজের ফাঁকে কয়েক সেট ‘স্কোয়াট’ বা ওঠবস করে নেওয়া যেতে পারে, যা দেহের নিম্নাঙ্গের গঠন ঠিক রাখতে সাহায্য করে।

    হাতের পেশির শক্তি বাড়াতে টেবিল-চেয়ারে বসেই কোনো ভারী বই বা ব্যাগ হাত দিয়ে মাথার ওপরে তোলার ব্যায়ামটি করা যায়।

    সবচেয়ে সহজ উপায় হলো অফিসে সারাক্ষণ এক জায়গায় বসে না থেকে হেঁটে হেঁটে কাজ করার চেষ্টা করা।

    বিশেষ করে ফোনে কথা বলা বা ফাইলপত্র দেখার সময় একটু হাঁটাহাঁটি করলে বাড়তি ক্যালোরি ঝরানো সম্ভব হয়।

    নিয়মিত এই ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তুললে ব্যস্ততার মাঝেও শরীরকে রাখা যায় রোগমুক্ত ও কর্মক্ষম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ