বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯
  • নির্বাচনী হলফনামায় তাহেরীর সম্পদ ও মামলার তথ্য প্রকাশ

    নির্বাচনী হলফনামায় তাহেরীর সম্পদ ও মামলার তথ্য প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামার তথ্য অনুযায়ী, তাহেরীর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা।

    কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক আমানতের মুনাফা থেকে ২২ হাজার ৮৯২ টাকা। তাঁর হাতে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা।

    সম্পদের বিবরণে তিনি উল্লেখ করেছেন, তাঁর কাছে ৩১ ভরি সোনা রয়েছে, যার মূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা। এ ছাড়া ৫ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। তাঁর কৃষিজমির ক্রয়মূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা এবং বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

    হলফনামায় তাহেরী তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে কোনো সম্পদের উল্লেখ করেননি। তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী গৃহিণী এবং স্ত্রীর নামে কোনো নগদ অর্থ বা সোনার গয়নাও নেই।

    হলফনামায় আরও উল্লেখ করা হয়, তাহেরীর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তাঁর শ্বশুরবাড়ি হওয়ায় তিনি এই আসন থেকে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন। হলফনামা অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর এসব মামলা দায়ের করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন