সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

    রবিবার(১১ই জানুয়ারী) রাত ৯টায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জানাউড়ায় বাজার সংলগ্ন মাঠে সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

    ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি  মোঃ শাহাব উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মোঃ আজির উদ্দিন, দৈনিক দিনকাল শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক রুবেল আহমেদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দক্ষিণা বিশ্বাস, গ্রাম পঞ্চায়েতের ফারুক মিয়া, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক সেলিম মাহমুদ, যুবদল নেতা শাকির আহমেদ, কালাম আহমেদ, হেলাল উদ্দিন কালা, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহবায়ক- জালাল উদ্দীন, যুগ্মআহ্বায়ক - মুস্তাফিজুর রহমান তপু, পৌর ছাত্রদলের সদস্য সচিব- গোলাল সরোয়ার রিমন, সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রব জেরিন, ভারপ্রাপ্ত সভাপতি -দেলোয়ার হোসেন দিলু, সহ-সভাপতি মেছবাহ মিয়া, ছাত্রদল আশিদ্রোণ ইউনিয়নের সভাপতি নাইম আহমেদ, সহ-সভাপতি আলম মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

    সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি  মোঃ শাহাব উদ্দিন বক্তব্যে বলেন,সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা ১৯৯৭ সালের ১৫ই জানুয়ারি আমি ও আজির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থাটি সামাজিক উন্নয়ন,ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজও সংস্থাটি সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এই ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়ার বিকাশ, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমনটাই প্রত্যাশা।

    উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী মানুষ, ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে ও খেলা উপভোগ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন