শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা: দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ

    মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা: দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার মামলায় তদন্ত কর্মকর্তাকে দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

    রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক সায়মা আফরীন হীমা মামলার তদন্ত অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে দ্রুত তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

    ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়। এ সময় গাড়ির গ্লাস ভেঙে মির্জা ফখরুল, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ছয় নেতা আহত হয়েছিলেন।

    বহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছিল। ওই সময় ত্রাণ কর্মসূচি বাতিল করে চট্টগ্রামে শহরে ফিরে এসে প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত উল্লেখ করেন নেতারা। এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন।

    মামলার বাদী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০১৭ সালে রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা করলে ওই সময় কেউ মামলা করার জন্য সাহস করেনি। ঘটনার দুই দিন পর আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছিলাম। তখন পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রিপোর্ট দাখিল করায় মামলাটি খারিজ করা হয়। এরপর ২০২৪ সালের ২ অক্টোবর রিভিশন মামলাটি শুনানি অন্তে মঞ্জুর করে পুনঃতদন্তের আদেশ দেন আদালত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন