শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • শ্রীপুরে পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার

    শ্রীপুরে পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাকর বড়পানি এলাকা থেকে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোঃ শরিফ মিয়া (৩০)। তিনি বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মোঃ সিরাজ উদ্দিনের ছেলে

    শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর–বরমী আঞ্চলিক সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    নিহত শরিফের স্ত্রী আলো বেগম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে একটি ফোন পেয়ে শরিফ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। সারারাত তিনি বাড়িতে ফেরেননি। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন।

    শরিফের মামা জালাল মিয়া জানান, সকালে গরু চরাতে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয় একজন। পরে কাছে গিয়ে তারা শরিফের লাশ শনাক্ত করেন এবং শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়।

    স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, শরিফ তার গাড়িতে কন্টাক্টরি হিসেবে কাজ করতেন। বুধবার রাতে তিনি গাড়ি থেকে নামেন। সকালে তার মৃত্যুর খবর পেয়ে তিনি টঙ্গী থেকে দ্রুত ঘটনাস্থলে আসেন।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, মরদেহ পরে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন