শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • জয়-পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ গঠনের শুনানি আজ

    জয়-পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ গঠনের শুনানি আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই মাসের গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানির দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।

    বুধবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে।

    প্রথমে প্রসিকিউশনকে শুনবেন আদালত। এরপর আসামিপক্ষকে শোনা হবে। এ মামলায় গ্রেপ্তার রয়েছেন পলক। তার পক্ষে লড়ছেন আইনজীবী লিটন আহমেদ। অপর আসামি সজীব ওয়াজেদ জয়ের অনুপস্থিতিতেই চলবে বিচারকাজ। তার হয়ে আইনি লড়াইয়ের জন্য গত ১৭ ডিসেম্বর স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

    এদিকে, আজ সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে পলককে ট্রাইব্যুনালে আনে পুলিশ। গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরেই তিনি কারাগারে রয়েছেন। 

    এর আগে, গত ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। ১৭ ডিসেম্বর হাজির হওয়ার কথা থাকলেও না আসায় তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে সরকারি খরচে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়।

    গত ৪ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই দিন সকালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।

    প্রসিকিউশন জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটির উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল আইসিটি মন্ত্রণালয়। যার মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয় জয়ের নাম। বাংলাদেশে বসে পলক তার পরিকল্পনা বাস্তবায়ন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন