শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • আজ ডিএমপি ব্রিফিংয়ে উঠছে হাদি হত্যা মামলার তথ্য

    আজ ডিএমপি ব্রিফিংয়ে উঠছে হাদি হত্যা মামলার তথ্য
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে হওয়া অগ্রগতি আজ গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে একটি বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে মামলার তদন্তের ধাপ, আলামত সংগ্রহ, জিজ্ঞাসাবাদ ও আইনগত অগ্রগতি নিয়ে সর্বশেষ তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

    ডিএমপির কর্মকর্তারা জানান, ব্রিফিংয়ের লক্ষ্য হলো:তদন্ত নিয়ে জনমনে থাকা ধোঁয়াশা দূর করা,মামলার স্বচ্ছতা ও অগ্রগতির তথ্য প্রকাশ,গণমাধ্যম ও নাগরিকদের কাছে দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়া।

    দেশের আলোচিত এই হত্যাকাণ্ডের মামলার আপডেট জানতে গণমাধ্যম ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পুলিশি ব্রিফিং শেষে তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়েও ধারণা দেওয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম কথা বলবেন। আজ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়ার বিষয়ে জানানো হতে পারে বলে জানা গেছে।

    এদিকে গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শরিফ ওসমান হাদি হত্যা মামলায় চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে দেওয়া হবে। এরই মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন