শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • ‎নরসিংদীতে ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই খুন

    ‎নরসিংদীতে ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই খুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎নরসিংদীতে মাদকাসক্তি থেকে বড় ভাইকে ফিরিয়ে আনতে গিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে দুই ছোট ভাইয়ের আঘাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর এলাকায় এই ঘটনা ঘটে।

    ‎নিহত রমজান আলী (৩৬) পুরানচর গ্রামের বাসিন্দা এবং মুসা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার তাকে এই পথ থেকে ফেরাতে বহুবার চেষ্টা করলেও তিনি মাদক পরিহার করেননি।

    ‎রোববার রাতে ঘরের ভেতরে মাদক ছাড়ার বিষয়টি নিয়ে রমজান আলীর সঙ্গে তার দুই ছোট ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তর্ক হাতাহাতিতে রূপ নেয় এবং এতে দুই ভাইয়ের আঘাতে গুরুতর আহত হন রমজান আলী। পরে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ‎নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানান, রমজান আলী চার কন্যা সন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। তিনি তার দেবরদের বিরুদ্ধে অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

    ‎মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদক সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরেই এই মৃত্যু ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন