শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • জিয়াউলের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় বিচার শুরুর আবেদন

    জিয়াউলের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় বিচার শুরুর আবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম-খুনের দায়ে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।

    রোববার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচার প্যানেলের কাছে এই আবেদন করেন। প্যানেলের চেয়ারম্যান ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    শুনানিতে চিফ প্রসিকিউটর জিয়াউলের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পড়েন এবং ১০৩ জনের গুম-খুনের বীভৎস বিবরণ উপস্থাপন করেন। প্রসিকিউশন আদালত থেকে চার্জ গঠন করে বিচার শুরু করার আবেদন করেন।

    আসামিপক্ষে আইনজীবী নাজনীন নাহার ভিডিও প্রমাণ চেয়ে আবেদন করেন। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের কাছে ভিডিও প্রাপ্তির পর পর্যালোচনা করে তার মক্কেলের পক্ষে আইনগত ব্যবস্থা নেবেন। আগামী ৮ জানুয়ারি শুনানির দিন ধার্য রয়েছে।

    জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। ২০২৪ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন