শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মিথ্যা মামলা বন্ধের আহ্বান ব্যারিস্টার খোকনের

    ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মিথ্যা মামলা বন্ধের আহ্বান ব্যারিস্টার খোকনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেওয়া সংবর্ধনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আদালতের মামলা জট কমাতে হলে মিথ্যা মামলা দায়ের বন্ধ করতে হবে।

    রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নং এজলাসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

    বক্তৃতায় ব্যারিস্টার খোকন আরও বলেন, বিচার বিভাগকে রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে এবং যে কোনো সিন্ডিকেট বন্ধ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে নাগরিকদের সাংবিধানিক ও মৌলিক অধিকার রক্ষা করা প্রয়োজন। তিনি প্রধান বিচারপতিকে সরাসরি অনুরোধ করেন, মামলা পরিচালনার দীর্ঘসূত্রিতা দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং সমাজের সব স্তরে বৈষম্য কমাতে।

    খোকন উল্লেখ করেন, গত ১৬ বছরের গুম, হত্যা ও মিথ্যা মামলার বিষয়গুলোও বিচার বিভাগের নজরে আনা উচিত। তিনি আশা প্রকাশ করেন, গণঅভ্যুত্থান ও বিচার বিভাগের সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে, এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই যাত্রায় প্রধান বিচারপতির পাশে থাকবে।

    সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবী, সাংবাদিক ও সুপ্রিম কোর্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন