শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা: হাইকোর্ট

    নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা: হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাইকোর্ট বিনামূল্যে নিরাপদ পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে।

    বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের রায় বুধবার (১ জানুয়ারি) প্রকাশিত ১৬-পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপিতে জানানো হয়। এই রায় ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল।

    হাইকোর্ট ২০২০ সালে সুয়মোটো রুল জারি করে দেশের নাগরিকদের নিরাপদ পানির অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। রায়ে বলা হয়, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার এবং এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

    আদালত সরকারকে নির্দেশ দিয়েছে যে, দেশের পানির উৎস যেন ক্ষয়িষ্ণু না হয়, পানি দূষিত বা অনিরাপদ না হয় এবং তা সংরক্ষিত থাকে।

    প্রাথমিকভাবে আগামী এক বছরের মধ্যে দেশের রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, এয়ারপোর্ট, হাট বাজার, শপিং মল, সরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, লবণাক্ত উপকূলীয় এলাকা ও প্রত্যন্ত পাহাড়ি এলাকা সহ গুরুত্বপূর্ণ পাবলিক স্থানে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

    আগামী ১০ বছরের মধ্যে দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ পানি বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে সরবরাহের ব্যবস্থা নিতে হবে। ২০২৬ সালের মধ্যে সরকারি পাবলিক স্থানে নিরাপদ পানি সরবরাহের বিষয়ে সরকারকে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।

    এই মামলার শুনানিতে এমিকাস কিউরি হিসেবে মতামত দিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, মিনহাজুল হক চৌধুরী এবং ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন