শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ চারজন কর্মকর্তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত

    ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ চারজন কর্মকর্তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোববার (২৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন :ডেপুটি অ্যাটর্নি জেনারেল: জুলফিকার আলী শিমুল,সহকারী অ্যাটর্নি জেনারেল: ইব্রাহিম খলিল,সহকারী অ্যাটর্নি জেনারেল: আইয়ুব আলী,সহকারী অ্যাটর্নি জেনারেল: মন্টু আলম ।

    আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ কার্যকর হয়েছে। নিয়োগ বাতিলের কারণ বা পেছনের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

    প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলেও, ভবিষ্যতে তাদের নিয়োগ সংক্রান্ত নতুন সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হতে পারে।

    এরমধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ল’ অফিসারর্স অর্ডার, ১৯৭২ এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

    আইন মন্ত্রণালয়ের ৪ জনের নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

    অন্যদিকে ৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ বি এম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) ও মো. মন্টু আলমের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে গত ২৮ আগস্টের স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিলক্রমে তাদের এ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

    দু’টি আদেশই অবিলম্বে কার্যকর হবে বলেও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন