মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকনের মনোনয়ন জমা

    নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকনের মনোনয়ন জমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

    রোববার (২৮ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে তিনি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

    এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খায়রুল কবির খোকন বলেন, নির্বাচনকে ঘিরে যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, তাতে মনে হচ্ছে এ নির্বাচন ইতিহাসের অন্যতম সেরা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তবে এখনও নির্বাচন বানচালের জন্য দেশি ও বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সব ষড়যন্ত্রের বেড়াজাল অতিক্রম করে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো একটি সুন্দর নির্বাচন উপহার দেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন