শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স
  • আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ

    আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত নূর হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। 

    এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত নূর হোসেন মৃত সেকান্দার আলী মিয়ার ছেলে।
     
    পুলিশ ও স্থানীয়রা জানায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্টসহ একাধিক মামলা রয়েছে। বিশেষ করে এলাকায় জমি দখল, জবরদস্তিমূলক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদা আদায় ও সাধারণ মানুষকে হয়রানির মত অভিযোগ রয়েছে। কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন এলাকা, হাজীপাড়া ও ইউনিয়ন পরিষদ আশেপাশে তার প্রভাব বিস্তার ছিল। সম্রাট সিনেমা হলের সামনে এক ব্যবসায়ীকে মারধর করে তিন লাখ টাকা চাঁদা আদায়ের একটি ঘটনাও তার বিরুদ্ধে এলাকায় আলোচিত।

    স্থানীয় সচেতন মহল ও বাসিন্দারা আশা প্রকাশ করেন, নূর হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ও মামলাগুলোর সুষ্ঠু ও দ্রুত তদন্ত হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
    ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল মান্নান জানান, গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন