শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • চরভদ্রাসনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

    চরভদ্রাসনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রাজনৈতিক মামলায় সন্ত্রাস দমন আইনে শওকত আলী (৪৮) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত শওকত আলী সরকারি চরভদ্রাসন কলেজ ছাত্রলীগের সমর্থিত সাবেক ভিপি ছিলেন। তিনি গঞ্জর আলীর ছেলে। তার বাড়ি চরভদ্রাসন উপজেলার বালিয়া ডাঙ্গী হিন্দু এলাকায়।

    পুলিশ সূত্রে জানা যায়, শওকত আলীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি রাজনৈতিক মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে চরভদ্রাসন থানায় নিয়ে আসা হয়।

    চরভদ্রাসন থানা সূত্র আরও জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত শওকত আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    এদিকে গ্রেফতারের ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন