শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ কোটি বই বিক্রি করেও আজ বিস্মৃত বারবারা কার্টল্যান্ড পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯ দুর্গাপূজায় ইলিশ রপ্তানি ফের চালুর অনুরোধ ভারতের আমদানিকারকদের শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • আশুলিয়া ছাত্রদলে নতুন মুখ: সভাপতি সানোয়ার, সম্পাদক ইসমাইল

    আশুলিয়া ছাত্রদলে নতুন মুখ: সভাপতি সানোয়ার, সম্পাদক ইসমাইল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি) ঢাকা জেলা উত্তর শাখার আওতাধীন আশুলিয়া থানা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই নতুন কমিটিতে মোঃ সানোয়ার হোসেনকে সভাপতি এবং মোঃ ইসমাইল হাবিবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

    গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

    ঘোষিত আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নাম প্রকাশ করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ রবিউল আলম সায়েম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাদবর, প্রচার সম্পাদক শিমুল চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল সহ সর্ব মোট ১১৬ জন সদস্যের নাম প্রকাশিত হয়। 

    জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আশুলিয়া থানায় সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই নেতৃত্ব আশুলিয়ার শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক বিস্তার এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করা হয়।

    নবগঠিত কমিটির সভাপতি মোঃ সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হাবিব কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা অঙ্গীকার করেছেন, সংগঠনের আদর্শ বাস্তবায়নে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন