শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ কোটি বই বিক্রি করেও আজ বিস্মৃত বারবারা কার্টল্যান্ড পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯ দুর্গাপূজায় ইলিশ রপ্তানি ফের চালুর অনুরোধ ভারতের আমদানিকারকদের শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • শেরপুরে তিন ইটভাটায় জরিমানা ও কার্যক্রম বন্ধ

    শেরপুরে তিন ইটভাটায় জরিমানা ও কার্যক্রম বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেরপুরে তিনটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট আট লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

    রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫  শেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং নিলুফা ইয়াছমিন মিতু-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।

    অভিযানে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের তাতালপুর এলাকার মনকান্দায় অবস্থিত মেসার্স এম আর এইচ ব্রিকস–১-কে দুই লাখ টাকা, মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস–২-কে আড়াই লাখ টাকা এবং মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস–৩-কে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তৈরি করা কাঁচা ইট ভেঙে দেওয়া হয় এবং ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি সব ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

    অভিযান চলাকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা সহযোগিতা করেন।

    এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন