শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • বিকেলে আদালতে তোলা হবে সাংবাদিক আনিস আলমগীরকে

    বিকেলে আদালতে তোলা হবে সাংবাদিক আনিস আলমগীরকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিক আনিস আলমগীরকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হবে।

    আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে।

    রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হবে।
    সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে।

    এ তথ্য নিশ্চিত করেছেন।ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। 

    তিনি বলেন, উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

    এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার সন্ধ্যায় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

    ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত সোয়া ৮টায় তাকে ডিবি কার্যালয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

    রাত সাড়ে ৮টার দিকে আনিস আলমগীর মুঠোফোনে সংবাদমাধ্যমকে জানান যে তাকে ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে নিয়ে আসা হয়েছে। ডিবির পক্ষ থেকে তাকে জানানো হয়, তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন।

    তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হলেও রাত ৮টায় ডিবি কার্যালয়ে পৌঁছানোর পর থেকে তিনি অপেক্ষা করছেন এবং তখন পর্যন্ত ডিবি প্রধানের সঙ্গে তার কথা হয়নি।

    এদিকে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আনিস আলমগীর তখনও কার্যালয়ে রয়েছেন এবং তার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

    ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানও আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন