বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

পঞ্চগড়ে কলেজ কর্মচারীদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে কলেজ কর্মচারীদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স ৩য়/৪র্থ শ্রেণীর কর্মচারীদের জনবল কাঠামো নীতিমালা অন্তর্ভুক্ত করে এমপিও'র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জগদল ডিগ্রী কলেজ কর্মচারিগন জেলা কমিটির ব্যানারে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। 

এ সময় বক্তারা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে অনার্স মাস্টার্স কোর্স করছে বৈধ নিয়োগপ্রাপ্ত তৃতীয় ও চতুর্থ কর্মচারীগণকে জনবল কাঠাম এমপিও নীতিমালায় অন্তর্ভুক্তকরণ সহ এমপিওভক্তি প্রদানের জোর দাবি জানানো হয়। এ দাবি মানা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

পরে শিক্ষা উপদেষ্টা বরাবরে  একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া হয়।

এ সময় তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু মিয়া, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী ফেডারেশন জেলা কমিটির সভাপতি জিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন