শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ কোটি বই বিক্রি করেও আজ বিস্মৃত বারবারা কার্টল্যান্ড পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯ দুর্গাপূজায় ইলিশ রপ্তানি ফের চালুর অনুরোধ ভারতের আমদানিকারকদের শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • নরসিংদীতে সংঘাত নিয়ন্ত্রণে কম্বিং অপারেশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    নরসিংদীতে সংঘাত নিয়ন্ত্রণে কম্বিং অপারেশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে চলমান সংঘাত দ্রুত থামাতে কম্বিং অপারেশন পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা । বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়পুরা বর্তমানে নরসিংদীর মধ্যে সবচেয়ে জটিল পরিস্থিতির অঞ্চল। এখানে সন্ত্রাসীদের আস্তানা ও অবৈধ অস্ত্রের প্রভাব বেশি। এজন্য যত দ্রুত সম্ভব বৃহৎ পরিসরে কম্বিং অপারেশন চালিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

    পরিদর্শনকালে তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। এছাড়া হাসপাতাল, রেশন স্টোর, রান্নাঘর, খাবারের মান, প্রশিক্ষণ এলাকা, খেলার মাঠ ও পুকুরসহ পুলিশ লাইনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন