শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ কোটি বই বিক্রি করেও আজ বিস্মৃত বারবারা কার্টল্যান্ড পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯ দুর্গাপূজায় ইলিশ রপ্তানি ফের চালুর অনুরোধ ভারতের আমদানিকারকদের শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • চরভদ্রাসন থানায় নতুন ওসি আনোয়ার হোসেন

    চরভদ্রাসন থানায় নতুন ওসি আনোয়ার হোসেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের চরভদ্রাসন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আনোয়ার হোসেন। সোমবার  দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 

    নতুন ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন চরভদ্রাসন থানার পুলিশ সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন থানার বিভিন্ন শাখার কর্মকর্তা, পুলিশের চৌকস সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    দায়িত্ব গ্রহণের পর ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, “চরভদ্রাসনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকবো। জনগণের আস্থা অর্জন করাই হবে আমার প্রথম লক্ষ্য। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করছি।”

    পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ওসি মাদক নির্মূল, নারী ও শিশুর নিরাপত্তা, সড়ক নিরাপত্তা এবং কমিউনিটি পুলিশিং জোরদারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেবেন।

    স্থানীয়দের প্রত্যাশা—ওসি মোঃ আনোয়ার হোসেনের যোগদানে চরভদ্রাসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত ও উন্নত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন