মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

    জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম রফিককে দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জালালপুর ইউনিয়ন বিএনপির সদস্য পদেও পুনর্বহাল করা হয়েছে।

    রবিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম দলীয় প্যাডে স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

    জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম রফিককে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

    পুনর্বহাল হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে রফিকুল আলম রফিক বলেন, “আমাকে দলীয় পদ ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন