বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চরভদ্রাসনে শিশু ধর্ষণ: অভিযুক্ত ইমাম ঢাকায় গ্রেফতার

চরভদ্রাসনে শিশু ধর্ষণ: অভিযুক্ত ইমাম ঢাকায় গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মক্তবে পড়ুয়া ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মসজিদের ইমাম মোজাম্মেল হক (২২) কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

চরভদ্রাসন থানার এসআই এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকার খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মাদিয়া মাদ্রাসার পাশ থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমাম এলাকা ছেড়ে পালিয়ে ঢাকায় অবস্থান করছিলেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে।

গ্রেফতারের পর সোমবার সকালে মোজাম্মেল হককে ফরিদপুর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত দ্রুতগতিতে চলছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন