বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

শেরপুরে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনজ সম্পদ ব্যবহারে প্রশিক্ষণ

শেরপুরে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনজ সম্পদ ব্যবহারে প্রশিক্ষণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শেরপুরে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনজ সম্পদের টেকসই ব্যবহার শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের বনবিভাগ কার্যালয়ে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় কমিশন ফর ইউনেস্কো’র যুগ্ম সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) সাববীনা মনির চিঠি, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার তাজ উদ্দিন, প্রোগ্রাম অফিসার তৌহিদ মিয়া, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, ফরেস্ট রেঞ্জার মো. তোহিদুল রহমান ও স্থানীয় বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ। এছাড়া সুফল কর্মসূচির নেতৃবৃন্দ, ইআরটি সদস্য, শিক্ষক ও সাংবাদিকসহ ৩৫ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল নয়; এটি একটি জাতীয় দায়িত্ব, যা স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া সফল করা সম্ভব নয়। টেকসই বন ব্যবস্থাপনা, কমিউনিটি ভিত্তিক সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে বন্যপ্রাণী সুরক্ষা নিশ্চিত করা সম্ভব বলে মত দেন তারা।

বক্তারা আরও বলেন, গাছ কাটা, অবৈধ শিকার, বনজ সম্পদের অপব্যবহার ও পাচার রোধে সবাইকে সচেতন হতে হবে এবং বনকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা সবার দায়িত্ব।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন