বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

শেরপুর সীমান্তে বিপুল চোরাচালানী পণ্য জব্দ

শেরপুর সীমান্তে বিপুল চোরাচালানী পণ্য জব্দ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শেরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারত থেকে আনা বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ ও ৮ ডিসেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার বরইকুচি এলাকা এবং ঝিনাইগাতী উপজেলার কোচপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল।

অভিযানকালে অভিনব কায়দায় ভারত থেকে আনা ভারতীয় ডাভ সাবান, কাঠ, বাঁশ, ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮৮ হাজার ৩৬০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর–ময়মনসিংহ সীমান্ত রক্ষা এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি জওয়ানরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। বিজিবির সক্রিয় তৎপরতায় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধ আরও জোরদার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন