বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ইজিবাইকে বাসের ধাক্কা: ভাঙ্গায় ৩ জনের মৃত্যু

ইজিবাইকে বাসের ধাক্কা: ভাঙ্গায় ৩ জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন জানান, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটগামী একটি ইজিবাইক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় চাপা পড়ে।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা চলছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন