বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • চরভদ্রাসনে পদ্মা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান

    চরভদ্রাসনে পদ্মা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলা এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।

    অভিযানে সহযোগিতা করেন চরভদ্রাসন থানার একটি চৌকস পুলিশ টিম। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

    অভিযানে ১টি কাটা উচ্ছেদ, প্রায় ১০ হাজার মিটার কারেন্টজাল এবং ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জব্দ করা হয়। পরে জব্দ করা এসব নিষিদ্ধ সামগ্রী জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্টজাল ও দুয়ারী ব্যবহারের কারণে মাছের প্রজনন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

    মৎস্য বিভাগ আরও জানায়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাছ শিকার রোধে কাউকেই ছাড় দেওয়া হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন