রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

    সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনার পতনের দিন আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো ও সাতজনকে হত্যার দায়ে দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা জানে আলম খান।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-২ এর দুই সদস্যের বিচারিক প্যানেলের সামনে নিজের জবানবন্দি পেশ করেছেন জানে আলম। প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছি, অপর সদস্য জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    সকাল সোয়া ১১টার পর ২৪তম সাক্ষী হিসেবে জানে আলমের সাক্ষ্য শুরু হয়। তার সাক্ষ্য ও জেরা শেষ হলে মামলাটি যুক্তিতর্কের ধাপে যাবে।

    প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও সাইমুম রেজা তালুকদার।

    ২৬ নভেম্বর ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। ওইদিন পুনঃজবানবন্দি দেন লাইব্রেরিয়ান এসআই আনিসুর রহমান, যদিও তিনি ১৫ নম্বর সাক্ষী হিসেবে পূর্বে জবানবন্দি দিয়েছেন।

    ২০ নভেম্বর রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হক এর জেরা শেষ হয়। তিনি আগের দিন ২৩ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।

    ৫ নভেম্বর ২২ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী শাহরিয়ার হোসেন সজিব, যার সামনে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া তার বন্ধু সাজ্জাদ হোসেন সজলকেও আগুনে পুড়িয়ে মারা হয়। ৩০ অক্টোবর গুলিবিদ্ধ ভুক্তভোগী সানি মৃধা সাক্ষ্য দেন।

    সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী, ২১ নম্বর সাক্ষী পুলিশের গুলিতে আহত হওয়ার ঘটনা এবং আশুলিয়ার নির্মম হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছেন।

    মামলায় গ্রেপ্তার আটজন আসামি: সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক, কনস্টেবল মুকুল। তবে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আরও আটজন পলাতক রয়েছেন।

    গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত।নিহতদের লাশ পোড়ানো হয়, এবং একজন জীবিত থাকা সত্ত্বেও তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়। ১১ সেপ্টেম্বর মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

    চলতি বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে। উপস্থিত আট আসামির সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন, তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার অনুমতি পান। ২ জুলাই মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। অভিযোগের সঙ্গে যুক্ত ছিল ৩১৩ পৃষ্ঠা তথ্য, ৬২ সাক্ষী, ১৬৮ পৃষ্ঠা দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ।

    উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এছাড়া এর আগের দিন একজন শহীদ হয়েছিলেন। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন