বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নরসিংদীতে দুই দিনের ফ্রী শিশু হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

নরসিংদীতে দুই দিনের ফ্রী শিশু হৃদরোগ চিকিৎসা ক্যাম্প
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর বেলাবোতে এভারকেয়ার হসপিটালের উদ্যাগে দুই দিনব্যাপী ফ্রি শিশু হৃদরোগ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শুক্রবার নরসিংদীর বেলাবো উপজেলার ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বিনামূল্যে শিশু হৃদরোগ চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

ক্যাম্প উদ্বোধন করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

চিকিৎসা ক্যাম্পের নেতৃত্ব দেন এভারকেয়ার হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কনসালটেন্ট ডা. তাহেরা নাজরীন। তিনি শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ২ডি এবং কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করেন। ডা. তাহেরা নাজরীন জানান, জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য এভারকেয়ারের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। 

সার্জারি রোগীদের সেবা দেন কার্ডিওথোরাসিক এন্ড ভাস্কুলার সার্জন ডা. সোহেল আহমেদ। এই চেকআপে শিশুর জন্মগত হার্টের বিভিন্ন সমস্যা ও ছিদ্র নির্নয় করা হয় এবং এভারকেয়ারের হাসপাতালের পক্ষ বিনামূল্যে বেলুন ডিভাইস সার্ভিস দেয়া হবে। ক্যাম্পটি স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন