শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • বাংলালিংকে হঠাৎ লোগো পরিবর্তন, সামাজিকমাধ্যমে চলছে তর্ক-বিতর্ক

    বাংলালিংকে হঠাৎ লোগো পরিবর্তন, সামাজিকমাধ্যমে চলছে তর্ক-বিতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক তাদের লোগো পরিবর্তন করেছে। নতুন লোগোটি ইংরেজি বর্ণ ‘বি’-এর আদলে ডিজাইন করা হয়েছে। এর আগে লোগোর নিচে লেখা থাকত “An ORASCOM TELECOM company”, যা দুই সপ্তাহ আগে সরানো হয়েছে।

    বাংলালিংকের ওয়েবসাইট এবং অন্যান্য কাগজপত্রে এখন নতুন লোগোই ব্যবহার হচ্ছে, তবে কোম্পানি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

    কোম্পানির কয়েকজন কর্মকর্তা জানান, মিশরভিত্তিক ওরাসকম টেলিকম হোল্ডিং-এ কিছু বড় পরিবর্তন এসেছে। রাশিয়ার ভিমপেলকম এখন ওরাসকমের বড় অংশের মালিক। ধারণা করা হচ্ছে, এ কারণেই লোগোর নিচের বক্তব্যটি সরানো হয়েছে।

    তবে এ বিষয়ে কেউ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তারা জানান, নতুন এ লোগোটি দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। সে কারণে এটিতে বড় কোনো পরিবর্তন হবে না।

    এদিকে, নতুন এ লোগো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনরা লোগোর ভালো-মন্দসহ নানা দিক নিয়ে মতামত জানাচ্ছেন।

    শাহরিয়ার ইমন নামে একজন তার ফেসবুক পোস্টে নতুন ও পুরোনো লোগোর ছবি শেয়ার করে লিখেছেন, এটা কপি। বাজুসের কপি। তারচেয়েও বড় কথা এটি ডেটিং অ্যাপের মতো লাগছে। আবার হঠাৎ তাকালে মনে হচ্ছে হেলথ রিলেটেড কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান।

    সাইয়েদ তাহমিদ জামান রাশিক নামে আরেকজন লেখেন, পরিবর্তন করা ভালো দিক। তবে আমি মনে করি, এর চেয়েও ভালো করা যেত। এটাকে বাজুসের কপি লাগছে।

    আহমাদ সজিব নামে একজন পোস্টে লেখেন, লোগো নিয়ে আমার এত মাথাব্যাথা নেই ৷ সার্ভিস বা সেবার মান ঠিক না করে লোগো দিয়ে কোনো রাজা-উজির মারবে না।

    এদিকে, গত বছরের ১৬ জুন থেকে অপারেটরটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ খালি রয়েছে। আহমেদ আবু দোমা ওরাসকম টেলিকম হোল্ডিংয়ের শীর্ষ পদে চলে যাওয়ার পর থেকে এ পদে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখানেও বড় ধরনের চমক আসা অসম্ভব কিছু নয়। হয়তো ওরাসকম থেকে না এসে ভিমপেলকম থেকেও এখানে লোক আসতে পারে। কর্মীদের প্রত্যাশা, এর ফলে বাংলালিংক সংস্কৃতিতে কিছুটা পরিবর্তন আসবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন