শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ
  • ধর্মীয় অনুভূতিতে আঘাত: মৃত্যুদণ্ডের বিধান চেয়ে রিট দায়ের

    ধর্মীয় অনুভূতিতে আঘাত: মৃত্যুদণ্ডের বিধান চেয়ে রিট দায়ের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

    রোববার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

    বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ এর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনানির জন্য অনুমোদন দিয়েছেন।

    অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, “বর্তমানে বাংলাদেশ প্যানেল কোডে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় দুই বছরের সাজার বিধান রয়েছে। নতুন সাইবার নিরাপত্তা আইনেও একই ধরনের বিধান রয়েছে। তবে আমরা মনে করি, এই সাজার পরিমাণ অপর্যাপ্ত। এজন্য অনেকে মহান আল্লাহ ও আমাদের নবীর প্রতি কটূক্তি করার সাহস পাচ্ছেন।”

    তিনি আরও বলেন, “আমরা রিটে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের নির্দেশনা চেয়েছি। সর্বোচ্চ শাস্তি থাকলে কেউ এ ধরনের অপরাধ করার সাহস পাবে না।”

    এই রিটের মাধ্যমে আদালতকে অনুরোধ জানানো হয়েছে, যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে আরও কড়া শাস্তি প্রণয়নের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন