বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নরসিংদী প্রেসক্লাব নির্বাচন সভাপতি মাখন দাস, সম্পাদক পলাশ

নরসিংদী প্রেসক্লাব নির্বাচন সভাপতি মাখন দাস, সম্পাদক পলাশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭) সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। এতে মোট ৬১ জন ভোটারের মধ্যে ৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস (৪৩ ভোট) ও সাধারণ সম্পাদক পদে ইউএনবি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ (২৭ ভোট) নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সম্পাদক কাজী আনোয়ার কামাল, বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হলধর দাস, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি মোঃ সোহেল এস.হোসেন বিপ্লব, কোষাধ্যক্ষ দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা (বাবর) ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ভূঁঞা।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জজকোর্টের অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) এডভোকেট কাজী নজরুল ইসলাম। নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক এম.এ মোমেন মিয়া ও নরসিংদী জজকোর্টের এপিপি এ্যাড. খন্দকার মেহেদী হাসান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন