বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

কটিয়াদীতে হারভেস্টার মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু

কটিয়াদীতে হারভেস্টার মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ধান কাটার মেশিনের নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের চর আলগী দক্ষিণ পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ সাজ্জাদ হোসেন সাজিব (৮) একই গ্রামের প্রবাসী মোঃ শাহজাহানের ছেলে।

স্থানীয় লোকজন জানান, হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা দেখতে যায় সাজিব। মেশিনের পিছনে দাঁড়িয়ে সে ধান কাটা দেখছিলো। চালক আবুল কাসেম হাভেস্টার মেশিন পিছনে গিয়ার দিলে অসাবধানতার কারণে শিশুটি নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার পূবেই শিশুরটির মৃত্যু হয়। তার মাথা ও পিঠে আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, ‘ঘটনাটি অবগত হয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন