বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা: আদালতে মামলা

    কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা: আদালতে মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তার পরিবার ও ঘনিষ্ঠজনদের, এমন অভিযোগে তার বোন আলেমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সুপারিনট্রেনডেন্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন।

    সংবাদমাধ্যম ডন জানিয়েছে, হাইকোর্টের আদেশ সত্ত্বেও কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। আদালত ২০২৩ সালের ২৪ মার্চ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য সপ্তাহে অন্তত দুইবার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল।

    আবেদনে উল্লেখ করা হয়েছে, আদিয়ালা জেল সুপারিনট্রেনডেন্ট আব্দুল গফুর আঞ্জুম, সদর বেরোনি স্টেশন হাউস অফিসের রাজা আইজাজ আজিম, স্বরাষ্ট্র সচিব ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ খুররম আগা এবং পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের সচিব নূরুল আমিনকে বিবাদী করা হয়েছে।

    আলেমা দাবি করেছেন, তার ভাইয়ের কারাবাস চলাকালীন সুস্থতা, আইনি অধিকার এবং মানবিক আচরণের প্রতি গভীর উদ্বেগ থেকেই এই মামলা করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, আদালতের নির্দেশনা মেনে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিতে কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছে।

    পিটিআই নেতা ও পরিবারের সদস্যরা বৃহস্পতিবার ও শুক্রবার কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করলেও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। এর ফলে আলেমা আদালতের কাছে আদালত অবমাননার আবেদন দায়ের করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন