বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটসের ১৮তম লিডার ট্রেনার কোর্স সম্পন্ন

কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটসের ১৮তম লিডার ট্রেনার কোর্স সম্পন্ন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ স্কাউটসের আয়োজনে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শেষ হয়েছে ৭দিন ব্যাপী আয়োজিত ১৮তম কোর্স ফর লিডার ট্রেনার। 

কোর্স সমাপনি অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর মোজাহিদ হোসেন, আঞ্চলিক উপ- কমিশনার (ট্রেনিং) প্রফেসর এএসএম মোস্তাফিজুর রহমান, প্রফেসর সিকদার রুহুল আমিন এলটি, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের শিক্ষা অফিসার শারমিন নাসিমা বানু,বরিশাল আঞ্চলিক স্কাউটস কমিশনার দেবাশীষ হালদার, ফজলে রাব্বি এলটি,বাংলাদেশ স্কাউটসের পরিচালক উনু চিং মারমা,উপ-পরিচালক মশিউর রহমান এবং শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ স্কাউটসের প্রাক্তন জাতীয় উপ-কমিশনার মীর মোহাম্মদ ফারুক এএলটি, ভোলা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সুরাইয়া বেগম প্রমূখ বক্তব্য রাখেন।

১৩নভেম্বর সকালে প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও ১৮তম কোর্স ফর লিডার ট্রেনার এর পরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

কোর্সে সারাদেশের ৫২জন সহকারী লিডার ট্রেনার শিক্ষার্থী হিসাবে এবং ১৩জন লিডার ট্রেনার প্রশিক্ষক হিসাবে যোগদান করেন।

বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক মশিউর রহমান জানান, এটি স্কাউটের সর্বোচ্চ লেভেলের প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন