শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ছয় তরুণকে হত্যা: ট্রাইব্যুনালে রাজসাক্ষী এসআই শেখ আবজালুল

    ছয় তরুণকে হত্যা: ট্রাইব্যুনালে রাজসাক্ষী এসআই শেখ আবজালুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০১৮ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা এসআই শেখ আবজালুল হক আজ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলের সামনে আজ বেলা ১১টার পর সাক্ষ্য প্রদান করছেন তিনি। অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    প্রসিকিউশন জানিয়েছে, রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার অনুমতি পাওয়ার আগে আবজালুল হক দোষ স্বীকার করেছিলেন। তিনি আদালতের কাছে মামলার সব তথ্য জানাতে রাজসাক্ষী হতে চেয়েছেন।

    এর আগে, ৫ নভেম্বর প্রত্যক্ষদর্শী শাহরিয়ার হোসেন সজিব এবং ৩০ অক্টোবর ভুক্তভোগী সানি মৃধা সাক্ষ্য দিয়েছেন। এছাড়া আশুলিয়া থানার এসআই মো. আশরাফুল হাসানও প্রমাণাদি ও তালিকা সম্পর্কিত তথ্য আদালতে উপস্থাপন করেছেন।

    মামলাটি ২ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয়। অভিযোগের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার নথি, ৬২ জন সাক্ষীর বিবরণ, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে। গ্রেপ্তার আট আসামির মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তারা রয়েছেন, তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন এখনও পলাতক।

    উল্লেখ্য, ২০১৮ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ছয় তরুণকে পরে পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী মামলা দায়ের করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন