রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার রায় পড়া শুরু

    মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার রায় পড়া শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই-অগাস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি। মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল রায় ঘোষণা করছেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    ১২টা ৩০ মিমিটের দিকে এজলাসে আসন গ্রহণ করেন বিচারক। এরপর ওবায়দুল মুক্তাদির নামের এক আসামির মামলার শুনানি করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এরপর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি করার ঘটনার মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

    এরপর রায় ঘোষণার আগে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী চিফ প্রসিকিউটর, সাংবাদিক, তদন্ত সংস্থা, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারী ও শহীদ পরিবারের সদস্যসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় ঘোষণাার কথা জানান চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের সংঘটিত হত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদন, অডিও ভিডিও এবং অন্যান্য এভিডেন্সের ভিত্তিতে আজকে ৪৫৩ পৃষ্ঠার রায় ঘোষণা করা হবে। রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া হবে।

    এরপর ১২টা ৪৫ মিনিট থেকে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী রায় পড়া শুরু করেন। এ পর মাঝের অংশ পড়বেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। রায়ের সর্বশেষ অংশ অর্থাৎ আসামিদের বিরুদ্ধে কার কি দণ্ড সেটি পাঠ করবেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

    জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা।