বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ভাষানচর বালুমহল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কোস্টগার্ডের ক্ষোভ

ভাষানচর বালুমহল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কোস্টগার্ডের ক্ষোভ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মুন্সিগঞ্জের ভাষানচর বালুমহল নিয়ে প্রতিপক্ষের ষড়যন্ত্র, হামলা ও কোস্টগার্ডের বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজ।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১ টায়  ঢাকা রিপোর্টার্স  ইউনিটির সাগর রুনি হলে মেসার্স মনির এন্টারপ্রাইজ ও মেসার্স সূচনা এন্টারপ্রাইজ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা জানান, ২০১৫ সালের ১৮ মে জেলা প্রশাসকের কাছ থেকে ৬ কোটি টাকায় ভাষানচর বালুমহল ইজারা পাওয়ার পর তারা নিয়মিতভাবে পরিচালনা করে আসছেন। কিন্তু চাঁদপুর অঞ্চলের একটি ব্যবসায়িক প্রতিপক্ষ নৌ-প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বালুমহল বন্ধের চেষ্টা করছে এবং সশস্ত্র হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ব্যাপক ক্ষতির মুখে ফেলছে।

প্রতিনিধিরা দাবি করেন, ১২ নভেম্বর ২০২৫ তারিখে চাঁদপুরের মনোহরপুর এলাকায় কোস্টগার্ড কর্তৃক পাঁচজন ব্যক্তিকে আটক করার ঘটনাস্থল তাদের বালুমহল থেকে কয়েক কিলোমিটার দূরে হলেও, ওই ঘটনার মামলায় সূচনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিয়াজীকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।

তাদের অভিযোগ, ঘটনার সময় তিনি এলাকাতেও ছিলেন না। তারপরও একটি মহল তাকে জড়িয়ে অপপ্রচার ছড়িয়ে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছে। এছাড়া কোস্টগার্ড ব্রিফিংয়ে তাকে ‘কুখ্যাত নৌ-ডাকাত’ হিসেবে উল্লেখ করায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা প্রত্যাহার, কোস্টগার্ডের বক্তব্য তদন্ত করে সংশোধন, এবং বালুমহল এলাকায় নিরাপত্তা নিশ্চিত–সহ নানা দাবি জানানো হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন