সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সুনামগঞ্জে প্রধান শিক্ষকের ডাস্টারের আঘাতে ছাত্রী রক্তাক্ত

    সুনামগঞ্জে প্রধান শিক্ষকের ডাস্টারের আঘাতে ছাত্রী রক্তাক্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধানশিক্ষক কর্তক এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে।

    রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের ক্লাসরুমে ঘটে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    বিদ্যালয়ের প্রধানশিক্ষকের নাম ফরুক আহমেদ। আহত ছাত্রীর নাম সাইদা বেগম (১৪)। সে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মুজিবুর রহমান। তিনি পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন অটোরিকশাচালক।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধানশিক্ষক ফরুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় সপ্তম শ্রেণির ছাত্রী সাইদাকে ডাস্টার দিয়ে আঘাত করেন। এতে ছাত্রীটি মাথা ও হাতে আঘাত পেয়ে রক্তাক্ত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তাকে চিকিৎসা দেয়া হয়।

    ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও অভিভাবকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবি জানিয়েছেন।

    স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে না পেলেও স্কুলের সহকারী প্রধানশিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার পলাশ বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে। তবে ভবিষ্যতে আর হবে না।’

    এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’ 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন