রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিচ্ছেদে এত টাকা! সাবেক স্ত্রীকে ৮ হাজার কোটি দেওয়ার নির্দেশ ‘বিএনপি ৩১ দফা দেয়, বাস্তবায়ন করে ৩২ দফা পর্যন্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব বাচ্চুর স্মরণে এ সময়ের শিল্পীদের কণ্ঠে ২০ গান স্বাধীনতা দিবসে ককরোচ পার্টির ইনস্টাগ্রাম উধাও বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য ‘সঠিক নয়’: মিয়ানমার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নেতা আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আড়াই ঘণ্টার ইন্টারনেট ভোগান্তির পর সচল এসএমডব্লিউ-৫ ভুয়া সরকারি নিয়োগপত্র দিয়ে অভিনব প্রতারণা, দিতেন ‘বেতনও’ ২৫ কৃতী শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন, চিঠির সঙ্গে বই-ফুল-মিষ্টি
  • মাদারীপুরে পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতা

    মাদারীপুরে পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের উপজেলার বাজারগুলোতে শীতকালীন সবজির আগমন হলেও দাম এখনও কমছে না। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, মুলা, শিমসহ নানা শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে বাগড়া দিয়েছে পেঁয়াজ। হঠাৎ পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে ৭০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

    মজুত কমে যাওয়ার কারণের এই দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আর দাম কিছুটা উঠানামা করলেও এখনও বেশিরভাগ সবজিও বিক্রি হচ্ছে ৭০ টাকার বেশি দামে। শীতকালীন সবজি বাজারে উঠলেও চড়া দামে বিক্রি হচ্ছে এসব সবজি। ব্যবসায়ীরা বলেছেন কিছুদিনের মধ্যে দাম কমবে।

    বুধবর (১২ নভেম্বর) সকালে শিবচর পৌর বাজার ঘুরে এমন দেখা গেছে। ক্রেতারা বলছেন, বাজারে সিন্ডিকেটের প্রভাব না কমালে দাম কমানো সম্ভব হবে না।

    বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বেশির ভাগ সবজি প্রতি কেজি ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো সবজির দাম আরো বেশি। কাঁচামরিচ গত সপ্তাহে ১০০-১১০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১২০-১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। শিম ৮০-৯০ টাকা, ফুলকপি ৭০-৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, করলা ৭০-৭৫ টাকা, বরবটি ৯০-১০০ টাকা, পাকা টমেটো ১০০-১১০ টাকা, পটোল ৪০-৬০ টাকা, ঢেড়স ৬০-৭০ টাকা, মুলা ৩০-৩৫ টাকা, চিচিঙ্গা ২৫-৩০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ধুন্দল ৭০ টাকা, শসা ৪৫-৫০ টাকা মিষ্টি কুমড়া ৪৫-৬০,আলু ২০-২৫, গাজর ১৪০-১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আকারভেদে লাউ ৪০-৮০ টাকায় পিচ বিক্রি হচ্ছে।

    এদিকে, সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে অন্তত ৩০-৪০ টাকা পর্যন্ত।
    খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। তবে কোনো কোনো বাজারে ১১০ টাকায়ও পেঁয়াজ মিলছে।

    ক্রেতারা বলছেন, পেঁয়াজ নিয়ে বড় ধরনের কারসাজি শুরু হয়েছে। সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও একটি চক্র বড় ধরনের সংকট দেখিয়ে পেঁয়াজের বাজারে অস্থিরতা তৈরি করছে। সরকারকে দ্রুত বাজার তদারকি জোর আহবান জানান তারা।

    পাইকারি ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে বৃষ্টি ও সরবরাহ কম থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে। এখন সব ধরনের সবজি বাজারে উঠেছে। সবজির দাম কিছুদিনের মধ্যে আরো দাম কমবে। তবে পাইকারি বাজার থেকে কিনে খুচরা বাজারে বিভিন্ন দোহাই দিয়ে কিছুটা বেশি দামে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।

    এদিকে, ব্রয়লার মুরগি এখন ১৬০ থেকে ১৭০ টাকা আর সোনালি মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা কেজি। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজন ১৩৫ থেকে ১৪০ টাকা। গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

    মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ ৪২০-৪৩০ টাকা, টেংরা মাছ ৫৫০-৬০০ টাকা, তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাঙাশ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৮০০-১১০০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা, বাইলা ১১০০ টাকা, ইলিশ ৭০০-১১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

    শিবচর পৌর বাজারে বাজারে কথা হয় ক্রেতা ইদ্রিস ফকিরের সঙ্গে। তিনি বলেন, ‘আগে মাছ-মাংসের দাম বেশি হলে সবজি খেতাম। কিন্তু এখন সবজিও বিলাসপণ্য হয়ে গেছে। ৭০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজিই নেই। শুধু পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি—আর কিছু কেনা যাচ্ছে না।’

    দিনমজুর জলিল হাওলাদার আক্ষেপ করে বলেন, ‘এক সময় শীতের শুরুতে তরতাজা সবজি সস্তায় পাওয়া যেত। এখন সেই দিন নেই। বছরের পর বছর দাম বেড়েই চলেছে, এবার তো আরো চড়া।’

    অন্যদিকে কাঁচাবাজারের ক্রেতা গোলাম মাওলা, মেহেরাব হোসেন ও সজিব মিয়া জানান, কিছুদিন আগেও সবজির দাম কিছুটা কমে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছিল। এখন আবার পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেই স্বস্তি ম্লান হয়ে গেছে।
     
    শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজান বলেন, ‘বর্তমানে সবজির সরবরাহে তেমন ঘাটতি নেই। তবে বাজারে কেউ সুযোগ নিচ্ছে কি না, তা নজরদারিতে রয়েছে। অনিয়ম ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন