বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে
  • টাঙ্গুয়ার হাওরে পাঁচ লাখ টাকার জাল পুঁড়িয়ে ধ্বংস

    টাঙ্গুয়ার হাওরে পাঁচ লাখ টাকার জাল পুঁড়িয়ে ধ্বংস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভাটির জনপদ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর টাঙ্গুয়ায় হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে আভিযান চালিয়ে ৫ লাখ টাকার চায়না দুয়ারী ও মশারি জাল আটক করে পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শান্তনু টাঙ্গুয়ার হাওরের মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

    জানাযায়, টাঙ্গুয়ার হাওরের আশপাশের এলাকায় চায়না ও দুয়ারী জাল দিয়ে প্রতিদিন মাছ শিকার করে আসছে  অসাধু জেলে চক্ররা। এমন গোপন সংবাদ পেয়ে তাহিরপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ শান্তনুরের নেতৃত্বে থানা পুলিশ ও আনসারদের নিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী, মশারি জাল জব্দ করার পর স্থানীয় লোকজনের সামনে এসব জাল পুঁড়িয়ে ধ্বংস করা হয়। পুঁড়িয়ে দেয়া চায়না ও দুয়ারি জালের  আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।’  এসময় থানার পুলিশ সদস্য,আনসার সদস্যগণ, স্থানীয় সংবাদকর্মী ও কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন

    তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শান্তনুর বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন